নীল রায়।
বিজেপিকে পিছনে ফেলে কোনওভাবেই মহারাষ্ট্রের সরকার গড়তে পারছে না কংগ্রেস ও এনসিপি (NCP)। সোমবার সন্ধ্যায় ১০ জনপথে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাড়িতে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কংগ্রেসের (Congress) তরফে বর্ষীয়ান নেতা এ কে অ্যান্টোনিও (A K Anthony) বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। মূলত মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গঠনের প্রক্রিয়া এবং আগামী দিনে কংগ্রেস-এনসিপির জোট ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পাওয়ার – সোনিয়া।
বৈঠক শেষে শরদ পাওয়ার (Sharad Power) বলেন, “সোনিয়াজির সঙ্গে সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললাম। আগামী দিনেও বলব। আমরা দুই দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। তবে, ঠিক সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি।” কংগ্রেস – এনসিপি কী মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানাবে? এমন প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, “আমাদের কাছে উপযুক্ত সংখ্যা নেই।”
অন্যদিকে, এদিনই দিল্লিতে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Debendra Fadnabish)। বৈঠক শেষে ফড়নবীশ দাবি করেন মহারাষ্ট্রে সরকার গড়ছেন তিনিই। যদিও শিবসেনা (Shivsena) এখনই হাল ছাড়তে নারাজ। মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে অর্ধেক মন্ত্রীসভায় চেয়ে রেখেছে উদ্ভব ঠাকরের (Uddhvab Thakrey) নেতৃত্বাধীন শিবসেনা। তবে কংগ্রেস বা এনসিপি কেউই শিবসেনা সঙ্গে জোটে গিয়ে নীতিগত আপস করবে না বলেই মনে করছে জাতীয় রাজনৈতিক হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news