Breaking News
Home / TRENDING / চোলাই কারবারের অভিযোগে এক বিজেপি প্রার্থী ধৃত, দল ষড়যন্ত্রের হাত দেখছে

চোলাই কারবারের অভিযোগে এক বিজেপি প্রার্থী ধৃত, দল ষড়যন্ত্রের হাত দেখছে

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:

চোলাই মদ কারবারে জড়িত থাকার সন্দেহে বাঁকুড়ার এক বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা বিজেপি নেতারা এই ঘটনার পেছনে শাসক দলের হাত দেখছেন। শাসক দলের প্ররোচনায় তাঁদের দলীয় প্রার্থীকে ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির।
রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ সরস্বতী সরেন নামে এক মহিলাকে ইন্দপুরের দেউলগোড়া গ্রাম থেকে গ্রেফতার করে । পুলিশের দাবি, সরস্বতী দেবীর বাড়ি থেকে ৪০ লিটার চোলাই ও মদ তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।এই ঘটনায় ইন্দপুর পঞ্চায়েতের নির্বাচন কমিটির সভাপতি অসীম পাঠক জানান,সরস্বতী সরেন এবার ইন্দপুর ব্লকের রঘুনাথপুর গ্রামপঞ্চয়েতের বনদেউলি বুথের বিজেপির প্রার্থী। অসীম বাবুর বক্তব্য, এই ধরণের মানুষ যদি পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসে তবে সমাজের চরম ক্ষতি হবে।বিজেপি দলের উচিত ছিল প্রার্থী নির্বাচনে যত্নশীল হওয়া। যদিও এই ঘটনায় বিজেপির বক্তব্য সরস্বতী দেবী সম্পূর্ণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা এইসব রেখে এসেছে।যেহেতু ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি সেই জন্য তাঁরা এই পথ অবলম্বন করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *