নিজস্ব সংবাদদাতা:
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ারাও এবার বিমার আওতায়। এমন বিমা যা সীমিত আয়েও সম্ভব। গরিব মানুষের জন্য সহজ কিস্তিতে সম্পূর্ণ ঝুঁকিহীন বন্দোবস্ত। এমন লক্ষ্য নিয়েই বিমা ক্ষেত্রে নামল ‘আরোহণ’। আরোহণ ফিনানসিয়াল সার্ভিসের ‘ফিউচার ফার্স্ট ইন্সুরেন্স ব্রোকিং প্রাইভেট লিমিটেড, আবিষ্কার গ্রুপের একটি সংস্থা।
বিমা কোম্পানিটির জানাচ্ছে, কেবলমাত্র বিমা ব্যবসাই আমাদের উদ্দেশ্য নয়। এইসঙ্গে নিম্ন আয়ের মানুষের আর্থিক শক্তিবৃদ্ধি ও তাদের সমাজের মূলস্রোতে নিয়ে আসাও উদ্দেশ্য।
প্রসঙ্গত, ২০১৮ সালের একটি অর্থনৈতিক সমীক্ষা বলছে, এদেশে নথিভুক্ত বিমার জিডিপি’র মাত্র ৩.৪৯%। অন্যদিকে ২০১৬-১৭ অর্থবর্ষে চিন, মালোয়েশিয়ার মতো দেশে সেই হার ৪.৭৭%, থাইল্যান্ডে তা ৫.৪২%। অন্যদিকে একটি অর্থবর্ষে এদেশে গড়ে লাইফ ইনসুরেন্স ডেনসিটি ৪৬.৫ ডলার। অন্যান্য ইনসুরেন্স ডেনসিটি ১৩.২ ডলার। আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিসংখ্যান ৩৫৩ ডলার ও ২৮৫.৩ ডলার। এর থেকেই আন্দাজ হয় বিমা ক্ষেত্রে নিয়োগের জন্য বিরাট পরসর রয়েছে ভারতে। পাশপাশি এও স্পষ্ট যে আজকের দিনেও এদেশের অধিকাংশ মানুষের কোনও ধরনের বিমা নেই। সে কারণেই IBFE আগামী ২০২০ সালকে সামনে রেখে ২৮০ ডলারের লক্ষ্যমাত্রা সামনে রেখেছে।
কিন্তু সমস্যা হল গ্রাহকের জন্য লাভজনক অধিকাংশ বিমা উচ্চবিত্তের জন্য গ্রহণযোগ্য, যা নিম্নআয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। এখানেই বিমা ক্ষেত্রে বিরাট ফাঁক থেকে যাচ্ছে। চালাতে পারবেন না বলে মানুষ বিমা করতে চাইছেন না। বিশেষত গ্রাম-মফসসলে। এমনকী যাঁরা বিমা করেছেন, তাঁরাও সম্যকভাবে জানেন নিজের বিমার ভালো-মন্দ। ঠিক এইখানেই সাঁকো হয়ে উঠতে চাইছে ‘ফিউচার ফার্স্ট’ তথা ‘আরোহন’।
আরোহনের কর্ণধারদের মতে, এইসব কথা বিবেচনা করেই নিম্নআয়ের মানুষের জন্য সহজ কিস্তিতে সুবিধাজনক বিমার নিয়ে এসেছে ‘ফিউচার ফার্স্ট’। বলা বাহুল্য, আর্থিকভাবে পিছিয়ে পড়া এই মানুষগুলোই কিন্তু অনেক বেশি জীবনের ঝুঁকির মধ্যে পড়েন। স্বাস্থ্য, দুর্ঘটনা, আবহাওয়া… এমন হাজারটা চ্যালেঞ্জ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news