Breaking News
Home / TRENDING / সিএবি বিল পাশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ২০ ডিসেম্বর দলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

সিএবি বিল পাশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ২০ ডিসেম্বর দলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি বিল নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২০ ডিসেম্বর তৃণমূল ভবনে বিধায়কদের ডাকা হয়েছে। মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রাজ্যসভায় সিএবি (CAB) বিলের পাশ হওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিয়েই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে হাজির থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি সহ শাখা সংগঠনের নেতারা।

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জী বিল বা এনআরসিকে সামনে রেখেই যে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের প্রচার এগিয়ে নিয়ে যাবে তা সদ্যসমাপ্ত তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে। ওইদিন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দেবেন। এনআরসিকেই (NRC) হাতিয়ার করে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সংগ্রাম হবে। সেকথাই ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো, তেমনটাই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *