Breaking News
Home / TRENDING / সাফল্য নাসার, মঙ্গলবার মঙ্গলে ‘ইনসাইট’

সাফল্য নাসার, মঙ্গলবার মঙ্গলে ‘ইনসাইট’

ওয়েব ডেস্ক:

মঙ্গলবার মঙ্গলে পৌঁছল নাসার স্বয়ংক্রিয় মহাকাশযান ‘ইনসাইট’। ভোর-রাত ৩টে নাগাদ মঙ্গলের মাটি ছোঁয় ইনসাইট। ইতিমধ্যে ভিনগ্রহে নিজের কাজ শুরু করে দিয়েছে যানটি। পাঠাতে শুরু করেছে মঙ্গলগ্রহের দুর্লভ ছবি। যা মহাকাশ বিজ্ঞানীদের কাছে রত্নভাণ্ডারের সমান।

মঙ্গলে পৌঁছতেই সেলফি তুলে পাঠাল ‘ইনসাইট

উল্লেখ্য, গত মে মাসে ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করা হয় বর্তমান মহাকাশযানটি। এই উৎক্ষেপণের জন্য খরচ হয় প্রায় ১ বিলিয়ন ডলার। দীর্ঘ ছ’মাস মহাকাশে পাড়ি দিয়ে ৫৪৮ মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে অবশেষে এক মঙ্গলবারেই মঙ্গলের মাটিতে পা রাখল ইনসাইট। পৌঁছন মাত্র সেলফি তুলেও পাঠিয়ে দিয়েছে সে।

আগামি ২ বছর মঙ্গলের বুকেই থাকবে নাসার বিজ্ঞানীদের তৈরি অত্যাধুনিক মহাকাশযান ইনসাইট। তার প্রধান কাজ হবে মঙ্গলের মাটিতে গর্ত করে ভেতরের টেকটনিক স্ট্রাকচার, মাটির গঠন, ঘনত্ব প্রভৃতি পরীক্ষা করে দেখা ও তার খবর ও ছবি পাঠানো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *