Breaking News
Home / TRENDING / শাহিনবাগ আন্দোলনে শিশু মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

শাহিনবাগ আন্দোলনে শিশু মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি।

শাহিনবাগের আন্দোলন (Shahinbag Movement) নিয়ে শুনানিতে সদ্যজাত শিশুকে নিয়ে আন্দোলনে সামিল হওয়ার ও দিনের পর দিন রাস্তা আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই শুনানিতেই চারমাসের শিশু কোলে আন্দোলন নিয়েও উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, দিনের পর দিন এভাবে রাস্তা আটকে রাখা যায় না।

দিল্লির হাড়কাঁপানো ঠান্ডায় দিনের পর দিন ধরে খোলা আকাশের নীচে থেকে ঠান্ডা লেগেছিল সদ্যজাত শিশুর। গত ৩০ জানুয়ারি শেষমেশ মৃত্যু হয় চারমাস বয়সী মহম্মদ জাহানের। তাঁর বাবা-মা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছিলেন। জন্মের সাত দিনের মাথা থেকে আন্দোলনের মঞ্চে নিয়ে যাওয়া হয় ওই সদ্যোজাতকে। এদিন শুনানির পরে শীর্ষ আদালতের প্রশ্ন, ‘চারমাসের শিশুকে কি আন্দোলনে নিয়ে যাওয়া যায়?’ এই ঘটনার জন্য নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *