Breaking News
Home / TRENDING / ফের কালীঘাট থানায় জেরা করা হল মুকুল রায়কে

ফের কালীঘাট থানায় জেরা করা হল মুকুল রায়কে

নিজস্ব প্রতিনিধি।

প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হল বিজেপি (BJP) নেতা মুকুল রায়কে (Mukul Roy)। সোমবার আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছান তিনি। দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর বিজেপি-তে যোগ দেন মুকুল রায়। সেই থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় তাঁর নামে ৪৩টি অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই কালীঘাট থানার অধীনেই।

প্রসঙ্গত, তৃণমূলের (TMC) ছাত্রনেতা সুজিত সামের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা মুকুল রায়কে তলব করা হয়। অভিযোগে বলা হয়, গত বছর ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে সুজিত সামের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, মুকুল রায়ের নির্দেশ মতো ওই তৃণমূল নেতার কাছে টাকা পাঠানো হবে। আলিপুর আদালতে এরপর গোটা বিষয়টি জানান ওই তৃণমূল ছাত্রনেতা। এরপর কালীঘাট থানাকে বিষয়টি তদন্ত করে দেখতে নির্দেশ দেয় আলিপুর আদালত। এই মামলায় এর আগে ১৮ জানুয়ারি কালীঘাট থানায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *