Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতি ও শুক্রবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office)। সোম ও মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবার কিছুটা বৃষ্টি কমবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ ও হালকা বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০-৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৩৫.৪ মিমি। উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে উত্তর পশ্চিম বঙ্গোসাগর পর্যন্ত। এই অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড ও ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত। এর প্রভাবে সাগর থেকে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *