Breaking News
Home / TRENDING / ভারত-চীন সম্পর্কের অবনতি নিয়ে চিন্তায় কূটনৈতিক মহল

ভারত-চীন সম্পর্কের অবনতি নিয়ে চিন্তায় কূটনৈতিক মহল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারত-চীন সম্পর্কের (Indo-China Relationship ) অবনতি নিয়ে চিন্তায় কূটনৈতিক মহল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই দেশের সেনাবাহিনী। যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মধ্যস্থতার কথা বলেছেন দুই দেশকে। ট্রাম্পের প্রস্তাবের ঠিক একদিন পর ভারত-চীন পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগের সুর শোনা গেল রাষ্ট্রসঙ্ঘের (United Nations) গলায়। আজ রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক দুই দেশকে সীমান্তে উত্তেজনা কমানোর আর্জি জানিয়েছেন।

এছাড়া ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের (Antonio Guetares) মুখপাত্র বলেন, “এই পরিস্থিতিতে দুই দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত তাদের বিষয়ে কারা মধ্যস্থতা করবে। এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘ কোনও মতামত দেবে না। তবে পুরো পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি এবং দুই দেশের কাছেই যুদ্ধ না করার আর্জি জানাচ্ছি, না হলে পরিস্থিতি আরও জটিল হবে।”

এর আগে বুধবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান ওয়েডিং সংবাদ সংস্থাকে জানিয়েছে, “দুটি দেশ একে অপরকে কখনও হুমকি দিতে চায় না। আমাদের সম্পর্কের মধ্যে কখনই পার্থক্য হওয়া উচিত নয়। আমরা আলোচনার মাধ্যমে এই পার্থক্য মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।” একই সঙ্গে তিনি আরও বলেন, ভারত ও চীন অতিমারি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে এবং এটা তাদের সম্পর্ক সুসংহত করতে সাহায্য করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *