Breaking News
Home / TRENDING / সাধন লাউডস্পিকার ! ফিরহাদ বিরোধিতায় টেপ রেকর্ডার বাজছে তৃণমূলের ঘরে ঘরে

সাধন লাউডস্পিকার ! ফিরহাদ বিরোধিতায় টেপ রেকর্ডার বাজছে তৃণমূলের ঘরে ঘরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তঃরাজ্য প্রতিনিধি দল (Home Ministry Inter-state Deligation)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সরকার তথা কলকাতা পুর নিগমের ব্যর্থতার চিত্র উজাগর করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান। সেই ব্যর্থতায় সবচেয়ে বেশি যিনি অভিযুক্ত হয়েছেন তিনি কলকাতার প্রাক্তন মহানাগরিক তথা বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর সমালোচনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেই। প্রকাশ্যেই আমফান দুর্যোগে ফিরহাদ হাকিমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান নেতা সাধন পান্ডে (Sadhan Pandey)। মানিকতলার বিধায়কের এমন সমালোচনা সহ্য করতে পারেননি কলকাতা বন্দরের বিধায়ক। জবাবে তিনি বলেছেন, “যারা ঘরে বসে থাকেন, তাদের সমালোচনায় কান দেওয়ার সময় নেই। যারা রাস্তায় নেমে কাজ করেন তাদের কথা শুনব।”

ফিরহাদ হাকিমের সমালোচনায় তৃণমূল ঘরানার রাজনীতিতে লাউড স্পিকারের ভূমিকা নিয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। তবে ফিরহাদ বিরোধিতা টেপ রেকর্ডার কিন্তু তৃণমূলের অন্দরমহলে বাজছে জোরালো ভাবেই। কারণ, করোনা ভাইরাসের মোকাবিলা থেকে শুরু করে লকডাউন এবং পরবর্তী ক্ষেত্রে আমফান ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নিজের সঙ্গে কেবলমাত্র ফিরহাদ হাকিমকে সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দিয়েছেন, দিয়েছেন সাংবিধানিক ক্ষমতাও। যা দলের অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি বলেই সূত্রের খবর। অলিখিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রায় সমস্ত শীর্ষ নেতা-মন্ত্রীদের অন্তরালে থাকার নির্দেশ দিয়েছেন। যার ফলে হাজার দুর্যোগেও নিজেদের বিধানসভা কেন্দ্রে যেতে পারেননি নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফলে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তাদের মনে।

এমতাবস্থায় দলের অনেক বরিষ্ঠ তথা বর্ষিয়ান নেতা-মন্ত্রীরা অন্তরে অন্তরে সমর্থন করছেন সাধন পান্ডের মন্তব্য। এ প্রসঙ্গে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) মন্তব্য আবার অনুঘটকের কাজ করেছে। সাধন পান্ডে শুধুমাত্র ঘুর্ণিঝড়ে ফিরহাদ হাকিমের ব্যর্থতা ও কলকাতার বিধায়কদের সঙ্গে তাঁর প্রস্তুতি নিয়ে আলোচনা না করার কথা বলেছেন। কিন্তু, মেয়রের চেয়ারে বসে আমফান ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ফিরহাদ হাকিমের কি কি করণীয় ছিল, তা বিস্তারিত জানিয়ে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে দিয়েছেন। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শোভনের মুখে কলকাতা পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিমের সমালোচনা বহু তৃণমূল নেতাকে তৃপ্ত করেছে বলেই খবর।

কিন্তু, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় বিপাকের পর আমফান ঘূর্ণিঝড় নিয়েও নাজেহাল অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এমতাবস্থায় সাধন কিংবা শোভন, কারো বিরুদ্ধেই দলগত বা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জায়গায় নেই তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *