চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো:
২০২০-২০২১ অর্থবছরে ‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন করতে বলল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (Mukti Juddho Ministry) যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হবে।

এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০০ জন এবং স্নাতক পর্যায়ে ১০০০ জন করে মোট ২০০০ ছাত্র-ছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news