Breaking News
Home / TRENDING / ‘ক্ষমা করব না, প্রতিশোধ নেওয়া হবে’, বদলার অঙ্গীকার সিআরপিএফের

‘ক্ষমা করব না, প্রতিশোধ নেওয়া হবে’, বদলার অঙ্গীকার সিআরপিএফের

ওয়েব ডেস্ক:

বৃহস্পতিবার জঙ্গি হামলায় নিহত হয়েছেন সিআরপিএফের ৪২ জন জওয়ান। শুক্রবার সহকর্মীদের বলিদান স্মরণ করে পাল্টা হুঙ্কার দিল সিআরপিএফ। এদিন বেলা ১২টা নাগাদ সিআরপিএফ-এর তরফে একটা টুইট করা হয়। যে টুইটে বদলা নেওয়ার হুঙ্কার দেয় সিআরপিএফ।লেখা হয়, “আমরা ভুলব না। আমরা ক্ষমা করব না।” এই ট্যুইটে বোঝা যায় কতটা জওয়ানদের মনের অবস্থা কতটা অগ্নিগর্ভ এই মুহূর্তে। একই ট্যুইট সিয়ারপিএফের তরফে লেখা হয়, “পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদদের আমরা স্যালুট করি। আমাদের শহিদ ভাইদের পরিবারের পাশে আছি আমরা। জঘন্য এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।”

সূত্রের খবর, শহিদ জওয়ানদের স্মৃতিতে এদিন ২ মিনিট নীরবতা পালন করে সিআরপিএফ-এর সব শাখা। একইসঙ্গে এদিন সিআরপিএফ-এর সব শাখায় বাহিনীর পতাকা অর্ধনির্মিত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *