নীল বণিক :
রাজ্যে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন চাইছে সংঘ পরিবার। সংগঠনের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু জানান, বর্তমানে রাজ্যে মাৎস্যন্যায় চলছে। বিরোধী দলের নেতারা থেকে আইনেররক্ষকরাও শাসকের হাতে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না রাজ্যের সাংবাদিকরাও। পুলিশ প্রশাসন সম্পূর্ন ঠুঁটো জগন্নাথ। শাসক দলের নেতাদের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দায়ের করতে পারছেন না সাধারণ মানুষ। শাসকের এহেন চরিত্রে আগামী দিনে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তাই সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে সবার আগে চাই শাসকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন। সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু রাজনীতির কারণে সমাজ ব্যবস্থা ভেঙে পড়লে সামাজিক সংগঠন হিসেবে সংঘের কিছু দায় থাকে। তাই সংঘ পরিবার চায় সমাজকে বাঁচাতে সব মানুষ এক ছাতার তলায় এসে লড়াই করুক। অন্যদিকে বিশ্বহিন্দু পরিষদ নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে বাঁচাতে হবে। তারজন্য প্রয়োজনে আগামীতে পথে নামতে হবে। বিশ্বহিন্দু পরিষদের সাধুসন্তেরা রাজনীতি করেন না। কিন্তু রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে সাধুসন্তদের পথে নামার সময় এসেছে বলে জানান শচীন্দ্রনাথ সিংহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.channelhindustanom/
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news