চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জরুরী পরিষেবা দেওয়ার জন্য লকডাউনেই বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। লকডাউন হওয়ার পর বুধবার কলকাতায় সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখেছিল রাজ্য পরিবহন দফতর। কিন্তুু তাতে সমস্যায় পরেছে জরুরী পরিষেবা প্রদানকারী জীবিকার মানুষজন।

অন্যদিকে, হাসপাতালে যেতেও অসুবিধা হচ্ছে সাধারন মানুষের। সেই কারণেই এবার শহর কলকাতায় কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরাবহন দফতর। সঙ্গে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রাখতেও বাস চালাবে রাজ্য সরকার। দক্ষিণ কলকাতার বৃহত্তর অংশের মানুষের সঙ্গে হাওড়ার সঙ্গে যোগাযোগ রাখতে হাওড়া স্টেশন থেকে কামলগাজি পর্যন্ত বাস চলবে। এসপ্ল্যানেড থেকে চলবে হাওড়ার – আমতলা পর্যন্ত বাস। দক্ষিণ ও উত্তর কলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ রাখতে বাস চলবে ডানলপ বালিগঞ্জ। বাস চলবে জোকা ও বারাসাতের মধ্যে। একইভাবে কয়েকটি রুটে বাস চালিয়ে কলকাতার বৃহত্তর একটি অংশে যোগাযোগ ব্যবস্থা চালু রাখছে রাজ্য পরিবহন দফতর।
তবে করোনার হাত থেকে বাঁচাবার জন্য বাসের চালকদের সবরকম সুরক্ষার ব্যবস্থা করছে রাজ্য পরিবহন দফতর। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই এই রুটগুলিতে বাস পরিষেবা দেবে রাজ্য। প্রতি একঘন্টা বাদে একটি করে বাস ছাড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news