Breaking News
Home / TRENDING / দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে নিহত পুলিশ কনস্টেবল

দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে নিহত পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি।

দিল্লিতে সিএএ (CAA) বিরোধীদের আন্দোলনে মৃত্যু হল গকুলপুরী থানার হেড কনস্টেবলের। জানা গিয়েছে, নিহত কনস্টেবলের নাম রতনলাল। জানা গিয়েছে, সিএএ বিরোধীদের মাঝে পড়ে যান কনস্টেবল রতনলাল। ছোঁড়া ইটে মাথায় আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় আহত হয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি।

ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে, মেরুন রঙের টিশার্ট পরা এক যুবক বন্দুক নিয়ে আস্ফলন দেখাচ্ছে। তার পিছনে আরও লোক মুখে কাপড় বেঁধে পাথর ছুড়ছে। এদিন সকাল থেকেই দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। মৌজপুর মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

ছবি সৌজন্যে: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *