চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে সেই করোনা সৈনিকদের স্যালুট জানাল করল ভারতীয় সেনা। দেশের প্রায় সব বড় শহরে হাসপাতালগুলির ওপর পুষ্পবৃষ্টি শুরু করেছে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) হেলিকপ্টার ও যুদ্ধবিমানগুলি। এরপর সন্ধ্যায় যুদ্ধজাহাজগুলি আলোয় সাজিয়ে কৃতজ্ঞতা জানাবে নৌসেনাও। সুখোই-২০ এমসেআই, মিগ-২৯ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলি রাজধানীতে রাজপথে কুচকাওয়াজ করতে দেখা গিয়েছে। ৫০০ থেকে ১০০০ মিটার উপর থেকে ফুল ছড়িয়েছে এই যুদ্ধবিমানগুলি। এছাড়াও সি-১৩০ হেলিকপ্টারও একই রুটে পুষ্পবর্ষণ করেছে। বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ড একই ভাবে আকাশ থেকে ফুল ছড়াবে দিল্লির গঙ্গারাম, রাজীব গাঁধী সুপার স্পেশালিটি, দীনদয়াল উপাধ্যায়-সহ প্রায় সব হাসপাতালের উপর।
শুক্রবার জানিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat)। সেইমতো রবিবার সকালে সম্মান জানাল বায়ুসেনা।জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক ও চণ্ডীগড়ের সুকনা লেকের উপর দিয়ে উড়ে যায় বায়ুসেনার বিমান। আকাশে মেঘ থাকলেও সেই দৃশ্য চোখে পড়ে।জানা গিয়েছে ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডের পাঁচটি জাহাজে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আলো জ্বালানো থাকবে। জাহাজগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে থাকবে। ইন্ডিয়া স্যালুটস করোনা ওয়ারিওর্স লেখা ব্যানার থাকবে সেখানে। সঙ্গে জাহাজ থেকে বাজানো হবে সাইরেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news