চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড ১৯ (Covid-19) সংক্রমণের মোকাবিলায় নয়, আরোগ্য সেতু অ্যাপ নাকি দেশের মানুষের গোপন তথ্য জানতেই চালু করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। জাতীয় সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, “এটি একটি সূক্ষ্ম নজরদারির ব্যবস্থা। সাধরণ মানুষের মধ্যে তথ্যের গোপনীয়তা নিয়ে ভয় এবং উদ্বেগ তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, “এই অ্যাপের বরাত দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। কোনও সরকারি নজরদারি নেই। তাই ব্যক্তিগত তথ্যে কতটা গোপন থাকবে তা নিয়ে.সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে সচেতন থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের মানুষকে এই অ্যাপটি ডাউনলোড করতে বলেছেন।রাহুল গাঁধীর দাবি, “প্রযুক্তির সাহায্যে নাগরিকদের অনুমতি ছাড়াই তাদের উপরে নজরদারি হচ্ছে, এমন ভয় থাকা উচিত নয়।” জবাবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশংকর প্রসাদ (Rabishankar Prasad) বলেন, “মাননীয় রাহুল গাঁধী, আপনি দয়া করে অনুগামীদের দিয়ে নিজের নামে টুইট করাবেন না। কারণ তারা নিজেদের দেশ সম্পর্কে কিছু জানে না। মন্ত্রী বলেন, সারা বিশ্ব ওই অ্যাপের প্রশংসা করেছে। কারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গেলে ওই অ্যাপ যথেষ্ট সহায়ক হয়ে উঠতে পারে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news