চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো:
বাংলাদেশ – ভারত সৌহার্দপূর্ণ সম্পর্ক (Indo-Bangladesh Relationship) আরও একধাপ এগোল। আজ ভারত সরকারের আর্থিক সহায়তায় নির্মিত নওগাঁর জেলার মান্দা উপজেলার ঠাকুরমান্দার ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার (India High Commission) রীভা গাঙ্গুলী দাস। এরপর মন্দির চত্বরে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করেন তিনি।
মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্রের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বেতারের সংবাদ পাঠক আব্দুর রোকন মাছুম।
এর আগে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি রঘুনাথ জিউ মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠান শুরুর আগে সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তিনি মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। পরে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news