ওয়েব ডেস্ক:
সেনাকর্মীদের জন্য সুখবর। লোকসভা ভোটের মুখে ৯ লক্ষ সেনাকর্মীর দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। তাঁরা এবার থেকে বিশেষ ছাড় পাবেন। উল্লখ্য, এবার থেকে তাঁরা রেশন ও করে বিশেষ ছাড় পাবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র সেনাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
সূত্রের খবর, এই পরিষেবার ফলে জওয়ানরা শুধু রেশনেই নয়, আয়করের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন। রেশনের টাকা ও করের টাকা পরিশোধ করতে অনেক সময় সমস্যা তৈরি হয়, এই নতুন পরিষেবায় তা থেকে মুক্তি মিলবে সেনাকর্মীদের। এতদিন এ ব্যাপারে সুপারিশ করা হয়েছিল বিভিন্ন সরকারি বিভাগ থেকে। এতদিনে অর্থমন্ত্রক তার অনুমোদন দিল। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রক এক চিঠিতে অর্থমন্ত্রককে লিখেছে সেনাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতেই এবার থেকে এই পরিষেবা দেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news