Breaking News
Home / TRENDING / বিশেষ কারণেই দার্জিলিং-এ বুথ পিছু দুটি করে ইভিএম, জানুন কেন

বিশেষ কারণেই দার্জিলিং-এ বুথ পিছু দুটি করে ইভিএম, জানুন কেন

নিজস্ব সংবাদদাতা:

আগামীকাল দ্বিতীয় দফার ভোট। রাজ্যের রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রের প্রার্থী, ভোটকর্মী ও ভোটাররাও প্রস্তুত। তবে এর মধ্যে দার্জিলিং কেন্দ্রের ভোট একটি কারণে অন্য দুই কেন্দ্রে থেকে আলাদা মাত্রা নিতে চলেছে। প্রসঙ্গত, রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে প্রত্যেক বুথে একটি করে ইভিএম থাকলেও দার্জিলিং-এ কিন্তু বুথ পিছু দুটি করে ইভিএম থাকছে। ফলে বুধবার সকাল থেকেই দার্জিলিং কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীরা নিয়ে যেতে শুরু করেছেন ভিভিপ্যাট সহ দুটি করে ইভিএম। এখন প্রশ্ন হল, একমাত্র দার্জিলিং-এর জন্য একটি বুথে দুটি করে ইভিএম কেন?

আসলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি ইভিএমের ব্যালট ইউনিটে সর্বোচ্চ ১৬ টি ঘর থাকতে পারে। সমস্যা হল দার্জিলিং-এ প্রার্থীর সংখ্যাই ১৬ জন। তাই দ্বিতীয় ব্যালট ইউনিটে থাকছে নোটার ঘরটি। ফলে একটি ইভিএমে কাজ হচ্ছে না আগামীকাল বৃহস্পতিবারের পাহাড়ের ভোটে। থাকছে বুথ পিছু ভিভি প্যাট সহ দুটি করে ইভিএম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *