Breaking News
Home / TRENDING / বাংলাদেশের নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি বাস উপহার দিল ভারত

বাংলাদেশের নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি বাস উপহার দিল ভারত

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো:

বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ সংস্কৃতিক সংগঠন ছায়ানট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুইটি স্কুল বাস উপহার দিল ভারতীয় হাইকমিশন (Indian High Commission)। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাস দুইটি হস্তান্তর করেন বাংলাদেশে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বাস দুটি স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের প্রতিদিনের স্কুলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে। আজ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, “কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাংলাদেশের বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশী সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সাথে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।” ছায়ানট এবং নালন্দা উচ্চ বিদ্যালয় এই উপহারের জন্য ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাই কমিশনের এই অবদান তাঁদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।

ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক মিস লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস সুমনা বিশ্বাস অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সংস্কৃতি চর্চা ও শিশুশিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে—এমন উদ্দেশ্য নিয়েই ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিদ্যালয়। এটি ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রমের অংশ। রাজধানী ঢাকার এই স্কুলটি ১৭ বছরের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *