চ্যানেল হিন্দুস্থান ব্যুরো:
ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে (Reeva Ganguly Das) ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে তিনি সচিব পদে দায়িত্বভার গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা বিজয় কুমার সিং এ সময় অবসরে যাবেন।
রিভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রিভা গাঙ্গুলি দাসের পদোন্নতি হওয়ায় তার স্থানে ঢাকায় শিগগিরই নতুন হাইকমিশনার নিয়োগ দেবে ভারত। ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন অফিসার তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news