ওয়েব ডেস্ক:
কে রাজনীতি করছে— বিরোধী না শাসক? পুলওয়ামা হামলা ও পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন রাজনীতিবিদদের মধ্যে চলছে আকচাআকচি, তখন আমজনতা নিজের দায়িত্ব ঠিকই পালন করে চলেছে। শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত এখন, আর ঠিক সেই কাজটি করল গোটা দেশ৷ দেশের জন্য প্রাণ দেওয়া শহিদদের পরিবারগুলির জন্য তৈরি ‘ভারত কে বীর’-এর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা জমা করল দেশের মানুষ৷

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর এখনও পর্যন্ত ওই অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০ কোটি টাকা৷ এর আগে গত দু’বছরে এই খাতে জমা পড়েছিল মাত্র ২০ কোটি টাকা।
‘ভারত কে বীর’-এর সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, দেশবাসী যেভাবে শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তা প্রসংশনীয়৷ যাঁরা নিজেদের সব কিছু হারিয়েছেন তাঁরা হয়তো বুঝলেন, পুরো দেশ তাঁদের সঙ্গে আছে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news