Breaking News
Home / TRENDING / বড়মার দেহে পচন, দাবি মন্ত্রীর, অন্তেষ্টি নিয়ে বিতর্ক তুঙ্গে

বড়মার দেহে পচন, দাবি মন্ত্রীর, অন্তেষ্টি নিয়ে বিতর্ক তুঙ্গে

নীল বণিক:

বড়মার অন্তেষ্টি নিয়ে বিতর্ক তুঙ্গে। দাহ করা হবে নাকি সমাধিস্থ করা হবে বীণাপাণি দেবীকে, দ্বিধাবিভক্ত ঠাকুর পরিবার৷ মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে তথা বড়মার নাতি শান্তনু ঠাকুর বলেন, ‘‘সকলের প্রতিনিধি বড়মা৷ গোটা দেশে ছড়িয়ে রয়েছেন তাঁর ভক্তেরা৷ শেষ শ্রদ্ধা জানাতে চান প্রত্যেকেই৷ ভক্তরা চাইলে দু’তিন দিন রেখে দেওয়া হবে মরদেহ৷’’ যদিও শান্তনু ঠাকুরের সঙ্গে সহমত নন বড়মার পুত্রবধূ মমতাবালা ঠাকুর৷ এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,‘‘মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে মারা গিয়েছেন বড়মা৷ এরপর এসএসকেএম থেকে ঠাকুরনগর পর্যন্ত এতটা রাস্তা নিয়ে আসা হয়েছে৷ ইতিমধ্যে বড়মার দেহে পচন ধরতে শুরু করেছে৷ বরফ দিয়ে কতক্ষণ রাখা সম্ভব হবে, জানি না৷’’

এমত অবস্থায় শেষকৃত্য নিয়ে জটিলতার নিষ্পত্তিতে ঠাকুর পরিবার এবং মতুয়া মহাসংঘের সদস্যরা বৈঠক করছেন৷ আজ সন্ধে ছ’টা নাগাদ আবারও বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই বৈঠকেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত৷ এছাড়া মতুয়া মহাসংঘের পরবর্তী প্রধান কে হবেন, তা নিয়েও ভোটাভুটি হতে পারে ওই বৈঠকে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *