Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরে পুলওয়ামার ধাঁচে হামলার ছক বানচাল করল সেনাবাহিনী

জম্মু-কাশ্মীরে পুলওয়ামার ধাঁচে হামলার ছক বানচাল করল সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) পুলওয়ামার মতো জঙ্গি নাশকতার ঘটনা রুখে দিল সেনাবাহিনী সহ পুলিশ। বৃহস্পতিবার সকালে চেক পোস্টে একটি গাড়িকে দাঁড়াতে বলা হয়েছিল। সেটিতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল বলে আগে জানত পুলিশ। কিন্তু না থেমে সেটি গতি বাড়িয়ে দেওয়ায় পুলিশ ও সেনাবাহিনী গাড়িটির উদ্দেশে গুলি ছুড়তে শুরু করে। চালক নেমে পালিয়ে যায়। কিন্তু এরপরেই গাড়িটি আটক করে যৌথবাহিনী। ঘটনাস্থলে গাড়িটি থেকে থেকে ২০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই বিস্ফোরকের সঙ্গে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস লাগানো ছিল। তা বিকল করেছে বম্ব ডিসপোসাল স্কোয়াড। সেনাবাহিনী নিশ্চিত যে পুলওয়ামার মতো বড় কোনও জঙ্গি হানার উদ্দেশ্যেই এই গাড়িটিকে ব্যবহার করার চেষ্টায় ছিল জঙ্গীরা। কিন্তু, শেষমেষ জঙ্গিবাহিনী সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনাবাহিনী।‌ ভারতীয় সেনাবাহিনী (Indian Military) সূত্রে খবর, উপত্যকায় ফের পুলওয়ামার মতো হামলা হতে পারে, এই তথ্য আগেই দিয়েছিলেন গোয়েন্দারা।

কাশ্মীর পুলিশের (Kashmir Police) ইনস্পেক্টর জেনারেল (আইজি) বিজয় কুমার বলেন, ‘‘নিরাপত্তারক্ষীরা গুলি চালায়। কিন্তু কোনও ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণে আইইডি উদ্ধার হয়।” তিনি আরও বলছেন, ‘‘হামলা হতে পারে এ খবর আমাদের কাছে আগে থেকেই ছিল। আমরা গত কাল থেকেই ওই গাড়িটিকে খুঁজছিলাম।” তিনি আরও বলেছেন, “জম্মু কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী যৌথ ভাবে এই অভিযান চালিয়েছিল। আগাম গোয়েন্দা তথ্য ফলো করেই এই সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।”

মে মাসের প্রথম সপ্তাহে পুলওয়ামায় সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা রিয়াজ নাইকু (Riyaz Naiko)। এরপরেই জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় জঙ্গিরা, কয়েক সপ্তাহে কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা বেড়েছে। সীমান্তের ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে উপত্যকায় ঢুকছে জঙ্গিরা। তাই বাড়ছে সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনাও। একাধিক গুলি বিনিময়ের ঘটনায় এই দু’মাসে সেনা অফিসার-সহ ৩০ জন নিরাপত্তা রক্ষী প্রাণ হারিয়েছেন সংঘর্ষে নিহত হয়েছে ৩৮ জন জঙ্গিও।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ঠিক এই কায়দায় পুলওয়ামায় (Pulwama) কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কনভয়ে ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই বিস্ফোরণে চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পরে তার দায় স্বীকার করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ (Jaish-E-Muhammad)। সেই হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ু সেনা।

ছবি সৌজন্যে এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *