Breaking News
Home / TRENDING / হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স

হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স। ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা আক্রান্তদের পক্ষে ক্ষতিকারক বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সেইমতো ফরাসি স্বাস্থ্য সংস্থা যেমন এইচসিএসপির (HCSP) স্বাস্থ্য পরামর্শদাতা ও এএনএসএম (ANSM) ড্রাগস এজেন্সি কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার ক্ষতিকারক বলে মন্তব্য করেন। স্বাস্থ্য সংস্থার ওই তথ্য সামনে আসার একদিনের মধ্যে হাইড্রক্সিক্লোরোকুইনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফ্রান্স সরকার।

বুধবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ওষুধ কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারণ করা উচিত নয়।” এমনকি এই ওষুধের ট্রায়ালও ফ্রান্সে বন্ধ করা হয়েছে। করোনা চিকিৎসায় কোন ভ্যাকসিন বা ওষুধ না বেরোনোর জন্য মার্চের শেষে ভারত থেকে আমদানি করে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড চিকিৎসায় ব্যবহার করে ফ্রান্স। তবে এই ওষুধ প্রথম থেকেই ব্যবহারের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

কিন্তু ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট প্রকাশিত সমীক্ষায় বলা হয়, এই ওষুধ ব্যবহারের ফলে করোনা আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এবং অন্যান্য রোগ লক্ষণও প্রকাশ পায়। এই সমীক্ষার রিপোর্ট আসার পরেই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারকারী দেশগুলো নড়েচড়ে বসে। তারপরই ফ্রান্স সহ একাধিক দেশ ওষুধটির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *