ওয়েব ডেস্ক:
সীমান্তে জঙ্গি সক্রিয়তা, ফের খবরের শিরোনামে বালাকোট। পাক অধিকৃত কাশ্মীরের ওই অঞ্চলে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি শিবিরগুলি। সোমবার এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি এদিন বলেন, গত ফেব্রুয়ারিতে সেনা যে পদক্ষেপ নিয়েছিল তা হয়তো আর নেওয়া হবে না। কিন্তু আমরা যে বিমানহানা চালিয়েছিলাম সেটা যেন ওরা মনে রাখে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর পাল্টা দেয় ভারত। বালাকোটে বিমানহানা চালায় বায়ুসেনা। ওই বিমানহানায় ধ্বংস হয় জইশের জঙ্গি ঘাঁটি। যদিও তা কোনও ভাবেই স্বীকার করেনি পাকিস্তান। সোমবার চেন্নাইয়ের অনুষ্ঠানে রাওয়াত বলেন, জঙ্গিরা তাদের শিবির সক্রিয় করার অর্থ সেসব এক সময় ধ্বংস করা হয়েছিল।
এদিন সেনাপ্রধান জানান কাশ্মীরে ঢোকার জন্য বর্তমানে কমপক্ষে ৫০০ জঙ্গি অপেক্ষা করছে উপত্যকার সীমান্ত অঞ্চলগুলিতে। শীত পড়লেই তারা ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা চালাবে। অন্যদিকে সবটা নজরে রাখছে ভারতীয় সেনাঈ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news