Breaking News
Home / TRENDING / রাজীব কুমারকে ধাওয়া করে কালীঘাট মন্দিরে সিবিআই

রাজীব কুমারকে ধাওয়া করে কালীঘাট মন্দিরে সিবিআই

নীল রায়।

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের খোঁজে এবার কালীঘাট (Kalighat) মন্দিরে গেল সিবিআই (CBI)। রবিবার সন্ধ্যায় সিবিআই আধিকারিকদের কাছে সূত্র মারফৎ খবর আসে, রাজীব কুমারের মা ও স্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছেন। সেই খবর পেয়েই সিবিআইয়ের একটি টিম সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কালীঘাটে যায়। যখন সিবিআই আধিকারিকরা কালীঘাটে পৌঁছান, ততক্ষণে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছেন রাজীব কুমারের মা‌ ও স্ত্রী।

পরে সিবিআই আধিকারিকরা মন্দিরের পুরোহিত ও আরও কয়েকজন সেবায়েতের সঙ্গে কথা বলেন। মন্দিরের আশপাশে কিছুক্ষণ থাকেন টিমের সদস্যরা। তারপর তাঁরা কালীঘাট থেকে বেরিয়ে আসেন। গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে রাজীব কুমারকে (Rajiv Kumar) খুঁজে বেড়াচ্ছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *