ওয়েব ডেস্ক:
হিউস্টনে রবিবার রাতের ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য টুইট করে মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রীর বীর বিক্রম দেখেছে গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের সামনেই কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ রদ নিয়ে ভারতের সিদ্ধান্তের সমর্থনে সোচ্চার হন নরেন্দ্র মোদী। অন্যদিকে সন্ত্রাসবাদ ও সীমান্ত সমস্যার সমাধানে একযোগে কাজ করার শপথ নেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। রবিবার নাম না করে পাকিস্তানের কড়া সমালোচনা করেন দুজনেই। এবার সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী। মোদীর টুইট, ‘হাউডি মোদীতে আপনার উপস্থিতি ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে দিকনির্দেশকারী মুহূর্ত’।
টুইটে মোদী আরও লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনি ভারত ও ভারতীয়দের বলিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। আপনার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের প্রতি আপনার সম্মানের উদাহরণ।’
উল্লেখ্য, ভারতীয় সময় রবিবার রাতে টেক্সাসের রাজধানী হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৫০,০০০ প্রবাসী ভারতীয়। সেখানেই বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ট্রাম্প মন্তব্য করেন, এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী থেকে প্রকৃত বন্ধুতে পরিণত হল ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news