চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক-
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো ভারতীয় দল। ছয় উইকেটে দ্বিতীয় টেস্ট জয় রহিত বাহিনী। অবশেষে ২-০তে এগিয়ে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের দাপট প্রমান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং লাইনআপ চুরমার করে দেয় ভারতীয় বোলাররা। যার মধ্যে অন্যতম রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্র আশ্বিন।
প্রথম দিন অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তাতে যদিও অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপটে ২৬৩ রান করতে সক্ষম হয়, ওসমান খোয়াজার ৮১ রান ও হ্যান্ডসকমের ৭২ রানের ইনিংস মনে রাখবে ভারতীয় দল ।এইরান তাড়া করতে নেমে ২৬২ তে ১০ উইকেট হারায় ভারতীয় দল, অক্সারপাটেলের ৭৪ রান ও বিরাট কোহলির 44 রানের দাপটে ২৬২ রান পর্যন্ত তুলতে পারে ভারত।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে কুলকিনারা হারায় অর্জির ব্যাটাররা। তাসের ঘরের মতো একের পর এক উইকেট ফেলে ১১৩ রানে অলআউট করে টিম ইন্ডিয়া, আর যেখানে রবীন্দ্র জাদেজা ৭ উইকেট নিয়ে দলের সম্মান ফিরিয়ে আনে। অন্যদিকে অশ্বিন ৩ উইকেট নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। আর ১১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলে ভারতীয় দল।
দ্বিতীয় ইনিংসে এইরান তারা করতে নেমে মমাত্র ১ রানে ফেরেন কে এল রাহুল। রোহিত শর্মা ৩১ রান করে সাজঘরের দিকে পা বাড়ায়। অন্যদিকেই বিরাট কোহলি ২০ রানে শান্ত রাখে তার ব্যাটকে। অবশেষে পূজারা ও উইকেট লরক্ষক শিখর ভারতের হাত ধরে জয়ের হাসি হাসলো ভারত। ২-০ তে এগিয়ে রোহিত বাহিনী। আগামী মাসের ১ তারিখ থেকে তৃতীয় টেস্টে ইন্দোরের মাটিতে নামবে ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news