Breaking News
Home / TRENDING / “দিলীপ সব থেকে বড় অনুপ্রবেশকারী।”: অজিত মাইতি

“দিলীপ সব থেকে বড় অনুপ্রবেশকারী।”: অজিত মাইতি

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
দিলীপ ঘোষকে এবার সরাসরি অনুপ্রবেশকারী বলে আক্রমণ করলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি কে নজিরবিহীন ভাবে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে আক্রমণ শানালেন তিনি।

এদিন তিনি বলেন, ” বাংলার সব থেকে বড় অনুপ্রবেশকারীর নাম দিলীপ ঘোষ। উনি অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন? ” এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, ” কে দিলীপ ঘোষ? যিনি অনুপ্রবেশ নিয়ে বলছেন? অনুপ্রবেশকারীই অনুপ্রবেশ নিয়ে বলছেন? উনি তো সবথেকে বড় অনুপ্রবেশকারী।”

একাধিকবার রাজ্যের তৃণমূল সরকারের অনুপ্রবেশকারী ইস্যুতে মুখ খুলেছেন দিলীপ ঘোষ এমন কি নির্বাচনের দিকে তাকিয়ে এ রাজ্যে অনুপ্রবেশকারীদের মদত দেবার অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তুলেছেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গ টেনে অজিত মাইতি বলেন,” ২০২৩ এর নির্বাচনে এই অনুপ্রবেশকারী কে বুঝিয়ে দেব আসলে উনাকে কিছু একটা বলতে হবে তাই এইসব বলছেন উনি যেন ভুলে না যান যে এই বাংলার প্রধান অনুপ্রবেশকারী উনি নিজেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *