Breaking News
Home / TRENDING / শুরু ভারত-চিন ঠাণ্ডা লড়াই, চিনের সঙ্গে বাণিজ্যে বিশেষ নজরদারি দিল্লির

শুরু ভারত-চিন ঠাণ্ডা লড়াই, চিনের সঙ্গে বাণিজ্যে বিশেষ নজরদারি দিল্লির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল। চিনের (China) সঙ্গে ব্যবসায়ীক ক্ষেত্রে আগামী দিনে বিশেষ নজরদারির পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিল দিল্লি। চিন তথা ভারতের স্থলসীমান্ত লাগোয়া দেশগুলোর সঙ্গে যে কোনও ধরণের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত কাজ করতে গিয়ে এবার থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হল। শনিবার ‘দি ডিপারটমেনট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি ইন্টারনাল ট্রেড’ এক প্রেস নোটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সেই নোটে বলা হয়েছে, চিন সহ ভারতের স্থলসীমান্ত লাগোয়া দেশগুলোর সঙ্গে যে কোনও ধরণের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ কিংবা লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রুট ধরে আসতে হবে। এমনিতেই ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে চর্চার বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কিংবা চিন রাষ্ট্রপতি শিং জিংপিং আন্তর্জাতিক স্তরের পরস্পরকে সমঝে চলার বার্তা দেন। কিন্তু, দু’দেশই পরস্পরের ওপর ব্যবসায়ীক ভাবে নির্ভরশীল। সেই পরিস্থিতিতে ভারত সরকারের এমন সিদ্ধান্ত চিনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপাতত করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কের মধ্যেই ভারত-চিনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।যা করোনা পরবর্তী পরিস্থিতিতে দু’দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *