Breaking News
Home / TRENDING / ইবোলার ওষুধেই করোনার অস্ত্র ! মানবদেহে সফল পরীক্ষার দাবি চিকিৎসকদের

ইবোলার ওষুধেই করোনার অস্ত্র ! মানবদেহে সফল পরীক্ষার দাবি চিকিৎসকদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ইবোলার ওষুধ রেমডেসিভিয়ার ( Remdesivir) সফলভাবে কাজ দিল করোনা সংক্রমণ রুখতে। এর আগেই এই ওষুধ করোনায় কাজ দেবে বলে আশা প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ওষুধের হিউম্যান ট্রায়ালের আগে বাঁদরের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করার কথা ভেবেছিলেন তাঁরা। সেই মত কিছু করোনা আক্রান্ত বাঁদরের ওপর এই ওষুধ প্রয়োগ করে দেখা গেল রীতিমত ভাল ফল মিলছে। এই ওষুধ এতটা কাজে দিলে মানবশরীরে এর প্রয়োগ করে করোনা যুদ্ধে সাফল্যলাভ সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এরপরই এই ওষুধের ডোজ নিয়ে সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা। শনিবার আমেরিকার শিকাগো হাসপাতালের চিকিৎসকরা জানান যে সব রোগীকে এই ওষুধ দেওয়া হয়েছে তাঁরাও শারীরিক উন্নতির পথে। কীভাবে এই ওষুধ মানুষ এবং প্রাণীর শরীরে কাজ করতে পারে তা দেখার জন্য কিছু বাঁদরকে দুটি দলে ভাগ করে নেন বিজ্ঞানীরা। দুটি দলের ছটি করে বাঁদর নেওয়া হয় পরীক্ষার জন্য। দুটি দলের শরীরেই করোনার ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। এরপর প্রথম দলের শরীরে ওষুধ প্রয়োগ করা হয়। দ্বিতীয় দলের আক্রান্ত বাঁদরগুলিকে এই ওষুধ দেওয়া হয় না। ভাইরাসে ফুসফুসে পৌঁছনোর সম্ভাব্য সময়ের পরও দেখা যায় যে বাঁদরগুলি ওষুধ দেওয়া হয়েছে তারা ভাল আছে। কিন্তু দ্বিতীয় দল বাঁদরের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। রেমডেসিভিয়ার কি করোনায় তাহলে নতুন দিশা দেখাতে চলেছে ? সেরকমটাই আশা করছেন বিজ্ঞানীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *