চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে নবান্নের বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিংহ। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব। ফলে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের সংক্রমণ বেড়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন সাত জন। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৭৮।
যদিও শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রামিত হয়েছেন ৩২ জন। ওই আপডেট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭। সেরে উঠেছেন ৫৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আপডেট অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা এখন ২২২ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news