Breaking News
Home / TRENDING / মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে, আজ সেমিফাইনালে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে, আজ সেমিফাইনালে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women’s T20 World Cup) সেমিফাইনালে ভারতের (India Women) সামনে অস্ট্রেলিয়া (Australia Women)। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারিয়ে বৃহস্পতিবার শেষ চারে অজিদের সামনে হরমনপ্রীত বাহিনী।

গ্রুপ পর্বে কেবল ইংল্যান্ডের কাছে হার মেনেছে ভারত। কিন্তু শেষ চারের লড়াই কতটা কঠিন হবে ভারতের, তা নিয়ে
দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কাজটা খুব কঠিন হবে। যদিও শেষ চারে ভারতের ছাড়পত্র জোগারে প্রশংসায় পঞ্চমুখ আকাশ চোপড়া।

তিনি বলেছেন, ”আমাদের মেয়েরা সেমিফাইনালে পৌঁছেছে। সমস্যা হল আমাদের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার, কিন্তু কাজটা খুব সহজ নয়, তা আমাদের জানা। তবে সেমিফাইনালে পৌঁছেছি এটাই প্রশংসার দাবি রাখে।”

২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছিল ভারত। সেবারও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই সময় গ্রুপ পর্বে অজিদের বিরুদ্ধে জয় পেলেও ফাইনালে হেরে যায় ভারত। ২০২২-এ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেই হেরে যায় টিম ইন্ডিয়া। আজ জোড়া বদলার ম্যাচ হরমন-স্মৃতিদের কাছে। আজ যে দল জয়লাভ করবে সেই দল ট্রফি জয়ের কাছে আরও এক ধাপ এগিয়ে যাবে।

প্রথম সেমিফাইনাল ম্যাচটি কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। যা ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ ম্যাচ শুরু হবে। তবে ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬টা নাগাদ টস হবে। এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি আপসের মাধ্যমে। এখন দেখার কোন দল প্রথম ফাইনালিস্ট টিকিট পাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *