Breaking News
Home / TRENDING / ED চোখে এবার মডেল হৈমন্তী ?

ED চোখে এবার মডেল হৈমন্তী ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

নিয়োগ দুর্নীতি মামলায় গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার কুন্তল দাবি করেন, চাকরি চুরির টাকা হৈমন্তীর অ্যাকাউন্টেই ঢুকেছে।

বাংলার দুর্নীতিতে এখন হৈমন্তী-রহস্যে সরগরম রাজনীতি। আপাতত দম্পতির বিচ্ছেদ হয়েছে, তবে তিহার থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীর পদবির সঙ্গে মিলিয়ে নাম বদল করেছেন গোপাল, নতুন নাম নিয়েছেন আরমান।

পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন হৈমন্তীর সঙ্গে, নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে ডিরেক্টরও ছিলেন স্বামী-স্ত্রী।হৈমন্তীর হাওড়ার বাড়িতে থাকেন তার বাবা-মা ও বোন।

গোপাল দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবার মেনে নেয়নি।হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তার মেয়ে এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি, হৈমন্তী পেশায় একজন মডেল।

সূত্রের খবর, তাপস মণ্ডলের হয়ে যখন গোপাল দলপতি কাজ করা শুরু করেন,তখন তার হাতে প্রচুর টাকা আসে। তখনই হৈমন্তীর সঙ্গে গোপালের আলাপ হয়, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারা পরবর্তীকালে বিয়ে করেন। তবে গোপাল, আরমান গঙ্গোপাধ্যায় নাম নেওয়ার আগেই হৈমন্তীর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল।

হৈমন্তীর প্রতিবেশী বলেন, “একটা গাড়ি দাঁড়িয়ে থাকত দেখেছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না।” আরেক প্রতিবেশী বলেন, “হৈমন্তীকে চিনব না মানে কী! ওর বিয়ের সময়ে আমাদের নিমন্ত্রণ করল, খাওয়াদাওয়া করলাম, আবার কী! গোপালকেও দেখেছি। ছোট থেকে দেখছি হৈমন্তীকে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *