Breaking News
Home / TRENDING / তুরস্কের পর এবার চিন, জানেন রিখটার স্কেলে মাত্রা কত ছিল ?

তুরস্কের পর এবার চিন, জানেন রিখটার স্কেলে মাত্রা কত ছিল ?

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

তুরস্কের পর আবারও ভয়াবহ চিন-তাজিকিস্তান সীমান্তে। ভয়ঙ্কর ভূমিকম্প যার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। স্থানীয় সময় মতে, বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিটে ওই অঞ্চলে কম্পন অনুভূত হয়।

দিনকয়েক আগেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী গোটা সিরিয়া ও তুরস্ক (Turkey)। সাধারণ মানুষদের পড়তে হয়েছে চরম বিপদে। ওই দুই দেশে ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৫০ হাজার মমানুষেরও বেশি। ভূমিকম্পের পর কেটে গেছে দু’সপ্তাহেরও বেশি সময়।

ঘর-বাড়ি থেকে শুরু করে হাসপাতাল, অফিস ভেঙে পড়ে বিশাল ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তুরস্কের শহর, আর এখনও সেই ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হচ্ছে অসংখ্য জীবিত মানুষকে।এহেন পরিস্থিতিতে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।

এদিকে, চিনের জিনজিয়াং অঞ্চলের সীমান্তের কাছে এবং তাজিকিস্তানে প্রায় ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন সংস্থা ইউএসজিএসের মতে, এই ভূমিকম্প থেকে ভূমিধসের আশঙ্কা থাকলেও, ওই অঞ্চলে মানুষের বসবাস ‘অল্প’ বা কোনও ‘জনসংখ্যা’ সেখানে নেই। সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান ও চিনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে হতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *