ভাস্কর মান্না :
রাজস্থানে জমি কেলেঙ্কারি মামলায় জেরার মুখে রবার্ট বঢরা ও তাঁর মা মৌরিন বঢরা। আজ রাজস্থানের জয়পুরে তাঁদেরকে ৮ ঘণ্টা জেরা করেন ইডি অফিসারেরা। যদিও এটাকে মোদির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি বলে অভিযোগ করেন রবার্ট বঢরা।
এদিন ইডির মুখোমুখি হওয়ার আগে গান্ধী পরিবারের জামাই ফেসবুকে মোদি সরকারের বিরুদ্ধে পোস্ট করেন, “আমি আর আমার ৭৫ বছর বয়সী মা জয়পুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর কাছে জেরার জন্য পৌছালাম। ঠিক কতটা নীচ হলে এই প্রতিহিংসাপরায়ণ সরকার, একজন বয়জ্যেষ্ঠ মানুষ, যিনি কি না গাড়ি দুর্ঘটনায় তাঁর মেয়েকে হারিয়েছেন ও নিজের স্বামীকেও হারিয়েছেন, তাঁকে এভাবে হেনস্তা করতে পারে। তিনটি মৃত্যুর পর ওঁকে স্বান্তনা দিতে আমার অফিসে সময় কাটানোর অনুরোধ করেছিলাম। তার জন্যই তাঁকে জেরা করছে ইডি।”
এর আগে নয়াদিল্লিতে বিদেশে বেআইনি সম্পত্তি কেনার মামলায় বেশ কয়েকবার ইডির জেরার মুখোমুখি পড়তে হয় রবার্ট কে। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ, রাজস্থানের গ্রামে গরিবদের পুর্নবাসনের প্রকল্প দেখিয়ে ৬৯.৫৫ হেক্টর জমি নামমাত্র দামে কেনে রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি। অ্যালেঘিনি ফিনলিজ নামে এক বেনামী সংস্থাকে ওই জমি ৫.১৫ কোটি টাকায় বিক্রি করে দেয়। এই মামলায় জেরার জন্য সোমবার জয়পুরে আসেন রবার্ট ও তাঁর মা। স্বামীর জন্য রাতেই জয়পুরে পৌঁছে যান স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
উল্লেখ্য, এর আগে তিন দিন ধরে দিল্লিতে আর্থিক কেলেঙ্কারিতে জেরা করা হয়েছিল জাতীয় রাজনীতিতে সদ্য আসা প্রিয়াঙ্কার স্বামী রবার্টকে। বিদেশে টাকা পাচার করে ইংল্যান্ডে প্রায় ১.৯ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা) মূল্যের সম্পত্তি কেনার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news