Breaking News
Home / TRENDING / ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছালো ভারতীয় বিমান

ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছালো ভারতীয় বিমান

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

মঙ্গলবার তুরস্কে ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার সহায়তায় করার জন্য, দুর্যোগ মোকাবিলা সামগ্রী ও উদ্ধারকারী দল নিয়ে প্রথম ভারতীয় বিমানটি পৌঁছালো সেদেশে।

আজ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ,’ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের( National Disaster Response Force) ৫০ টিরও বেশি কর্মী নিয়ে C17 ফ্লাইট সঙ্গে একটি বিশেষভাবে প্রশিক্ষিত ‘ডগ স্কোয়াড’ সহ প্রয়োজনীয় সরঞ্জাম, চিকিৎসা সরবরাহ, ড্রিলিং মেশিন এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম নিয়ে আজ সকালে তুরস্কে পাড়ি দিয়েছে’।


ছবি- ANI

ভূমিকম্পের মোকাবিলা সামগ্রীর প্রথম ব্যাচের পৌঁছে গেছে, তাতে বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড। তুরস্কে পৌঁছানোর পর, সেদেশের সরকার ধন্যবাদ জানিয়েছেন ভারতকে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে, একটি দ্বিতীয় বিমানও সাহায্য নিয়ে প্রস্তুত করা হচ্ছে। সোমবার তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের পরে ভারত এনডিআরএফ( NDRF) দলকে তুরস্কে পাঠিয়েছেন।


ছবি- ANI

দেশটিতে ব্যাপক ভূমিকম্পে জনজীবন বিপর্যস্ত হওয়ায়, তুরস্ককে সাহায্য ও সহায়তা করতে আরও বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার জন্য ১১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছেন।


ছবি- ANI

সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৪,৩০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪,৩৭২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ।


ছবি- ANI

সিরিয়ায় ১,৪৫১ জন নিহত এবং ৩,৫৩১ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উভয় দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল উত্তর-পশ্চিম সিরিয়া সম্পর্কে বিশেষভাবে উদ্বিগ্ন। সেখানে ৪ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তার উপর নির্ভর করে রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *