Breaking News
Home / TRENDING / ধন্য বলছে দেশ, ‘আমাদের সময়ের ভারতীয় দলের সঙ্গে মিল পেলাম’, বললেন কিংবদন্তি

ধন্য বলছে দেশ, ‘আমাদের সময়ের ভারতীয় দলের সঙ্গে মিল পেলাম’, বললেন কিংবদন্তি

প্রসেনজিৎ মাহাতো:
আসমুদ্র হিমাচল মুগ্ধ ভারতীয় দলের পারফরমেন্সে। এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ওদেরই ডেরা থেকে ম্যাচ না হেরে ১ পয়েন্ট নিয়ে আসা ইগর স্টিমাচের দল বুঝিয়ে দিয়েছে, ‘হ্যাঁ, আমরাও পারি।’ এই বিশ্বাসটাই এখন তৈরি হয়েছে ভারতীয় দলে। কাতার গত বারের এএফসি কাপ চ্যাম্পিয়ন, তারওপর বিশ্ব ক্রমতালিকায় ভারতের থেকে এগিয়ে। কঠিন চ্যালেঞ্জে ১ পয়েন্ট পাওয়া ভারতের কাছে জয়ের সমান। এই কাতারকে বছর আটেক আগে মেহতাবরা হারিয়েছিলেন। কিন্তু সেটা ছিল প্রদর্শনী ম্যাচ। সরকারি ম্যাচে কাতারকে হারায়নি ভারত।

মঙ্গলবার রাতে ম্যাচ জিততে না পারলেও ড্র’টাই ভারতের কাছে ঐতিহাসিক পারফরমেন্স। এশিয়ার প্রথম দল হিসেবে ভারত হারলো না কাতারের বিরুদ্ধে। এর আগে এশিয়ার যে দলের সঙ্গেই খেলেছে কাতার, তাদেরই হারিয়েছে। বস্তুত কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করতে পারেনি কাতার। এবার সেই তা‍লিকায় যোগ হল ভারত। ভারতীয় ফুটবলপ্রেমীদের গর্বের বিষয়। কাতার ফুটবলের টিমের কোচ ম্যাচের পর ভারতের খেলার প্রশংসা করেছে। বলেছেন, ভারতের রক্ষণ এবং গোলকিপার গুরপ্রীতের কাছেই ম্যাচটা আটকে গেল।
ধন্য ধন্য করছে গোটা দেশ। সোশ্যাল সাইটে ভারতকে নিয়ে অভিনন্দনের বন্যা। অধিনায়ক সুনীল ছেত্রী চোটের জন্য খেলতে পারেননি। তবুও দুরন্ত পারফরমেন্স দলের। ম্যাচের পর সুনীলের টুইট, ‘ভারতবাসী শুনুন, এটা আমার দল। আমার প্লেয়াররা খেলেছে। কাতারের বিরুদ্ধে যা পারফরমেন্স করেছে, তার কোনও তুলনা হয় না। কোচিং স্টাফ এবং ড্রেসিংরুমকে ধন্যবাদ জানাতে চাই।’ ম্যাচ শুরুর আগে ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা সঙ্গী করে নেমেছিলেন গুরপ্রীতরা।
ভারতের এই পারফরমেন্সে প্রশংসায় পঞ্চমুখ ফুটবল মহল। কিংবদন্তি পি কে ব্যানার্জি বলেন, ‘আমাদের সময়ের ভারতীয় দলের সঙ্গে এই দলের মিল পেলাম মঙ্গলবারের খেলায়। পিছিয়ে থেকেও এক ইঞ্চি জমি না ছাড়া। সুনীলকে ছাড়াও ভারতীয় দল ভাল খেলেছে, তারিফ করতেই হয়।’ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেন, ‘অনেকদিন পর ভারতের খেলা দেখে মন ভরল। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটা জিতে ফিরতে পারত।’ আরেক প্রাক্তনী মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কোচ স্টিম্যাক রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে বাজিমাত করেছে। আশা করা যেতেই পারে এই দলকে নিয়ে।’ সত্যজিৎ চ্যাটার্জি বলেন, ‘সুনীল না খেলায় চিন্তায় ছিলাম। ভেবেছিলাম ম্যাচটা হারতে হবে। কিন্তু এই দল নিজেদের অনেক বদলে নিয়েছে। অনেক বেশি সংগঠিত।’ শিশির ঘোষ মুগ্ধ ভারতের লড়াই দেখে। বলেন, ‘ভারতীয় দলে তরুণ  অভিজ্ঞতার মিশেলটা দারুণ। কোচ ইগর ইতিবাচক মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলা দেখে খুব ভাল গেছে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *