ওয়েব ডেস্ক:
এতদিনে ভারত নিয়ে মুগ্ধ ফুটবল বিশ্ব। মঙ্গলবার দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিয়েছে সন্দেশ ঝিঙ্গনদের দল। যদিও বিশেষজ্ঞদের মতে খেলাটা মূলত হয়েছে ভারতের ডিফেন্স লাইনের সঙ্গে কাতারের অ্যাটাইং থার্ডের। বিশেষত গতকালকের অধিনায়ক ভারতীয় দলের গোলকিপার ‘বিগ ম্যান’ গুরপ্রীত সিংহ সাধুঁ হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য। ভারতীয় গোলরক্ষক যেভাবে একের পর এক গোল সেভ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় মনে করছেন দেশ-বিদেশের প্রাক্তন ফুটবলাররা।
যদিও কাতার বিশ্বকাপ ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর জন্য কোয়ালিফাইং পর্বের খেলায় প্রথম ম্যাচে ওমানের কাছে হেরে চাপে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সুনীল ছেত্রীকে ছাড়াই মেন ইন ব্লু’রা যে পারফরম্যান্স করেছে, তা এককথায় ঐতিহাসিক। ভারতীয় দলের কোচ স্তিমাচের স্ট্র্যাটেজিও হিট।
এক সময় কাতারে কোচিং করিয়েছেন স্তিমাচ, এই অভিজ্ঞতা কাজে লেগেছে বলেই মনে করছেন সুনীলদের কোচ। এদিনের ম্যাচের নায়ক গুরপ্রীত বলেন, ”কাতারের বিরুদ্ধে আমাদের দলের পারফরম্যান্সে আমি গর্বিত। এই ফলাফল টিম গেমেরই ফসল। সবাই হৃদয় দিয়ে ম্যাচ খেলেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news