ওয়েব ডেস্ক:
দুই দেশের সম্পর্কের অবনতি হচ্ছে ক্রমশ, সেইসঙ্গে তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। তার নয়া ইঙ্গিত দিল পাকিস্তানের ইমরান খান সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে করতে চলেছেন ৷ বুধবারই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে৷ যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলচনা হতে পারে বলে জানা যাচ্ছে৷ বিশেষজ্ঞদের মতামত, নেই বৈঠকের মাধ্যমে ঘুরিয়ে ভারতকে হুঁশিয়ারি দিতে চাইছে পাক সরকার ও সেনা। প্রয়োজনে যে তারা পরমানু অস্ত্র ব্যবহার করতে পারে, এভাবেই ভারতকে চাপ ফেলতে চাইল পাকিস্তান। এখন দেখার ভারত এরপর কী পদক্ষেপ নেয়।
উল্লেখ্য, গতকালকের ভারতীয় বায়ুসেনার হামলার পর আজ সকালে জম্মু কাশ্মীরের নৌশেরায় বায়ু সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে দুটি পাকিস্তানী এফ-১৬ বিমান। বিমান দুটিকে দেখামাত্রই গুলি করে নামায় ভারতীয় সেনা। উলটো দিকে বুধবারই পাক সেনা আধিকারিক মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন, পিএএফ দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে৷ একটি বিমান পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে, অন্যদিকে ভারতের মধ্যেই পড়ে অন্যটি৷ একজন ভারতীয় পাইলটকে তারা গ্রেফতার করেছে বলেও দাবি করা হয়৷ তবে এর সত্যাসত্য প্রমাণিত হয়নি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news