Breaking News
Home / TRENDING / ‘ভারতীয় বিমান গুলি করে নামানো হয়েছে’, পাক দাবি খারিজ বায়ুসেনার

‘ভারতীয় বিমান গুলি করে নামানো হয়েছে’, পাক দাবি খারিজ বায়ুসেনার

ওয়েব ডেস্ক:

পাকিস্তানের দাবিকে নস্যাৎ করল ভারত। একটি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে পাক বায়ুসেনা। গ্রেফতার করা হয়েছে তার চালককে। দাবি করছিল পাকিস্তান। সেই দাবি খারিজ করে দিল ভারতীয় বায়ুসেনা।

আজ সকালে পাক সেনার তরফে দাবি করা হয়, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় বুধবার সকালে দু’টি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে  নামানো হয়। একটি ভারতে পড়ে। আরেকটি ভেঙে পড়ে পাকিস্তানের ভূখণ্ডে। গ্রেফতার করা হয়েছে তার চালককে ইত্যাদি। সীমান্ত পারের এই দাবি মিথ্যে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা। বায়ুসেনার তরফে স্পষ্ট করা হয়, ভারতের কোনও যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়নি। কোনও ভারতীয় পাইলট গ্রেফতার হননি। যে ছবিটি দেখানো হচ্ছে সেটি ভুয়ো।

প্রসঙ্গত, এদিন সকালে নিয়ন্ত্রণেরখা পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে ৩টি পাক  এফ-১৬ যুদ্ধবিমান। কাশ্মীরের পুঞ্চ ও নওসেরা সেক্টরে ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে যুদ্ধবিমানগুলি। সঙ্গে সঙ্গে জবাব দেয় ভারতীয় বায়ুসেনার টহলদারি বিমান। ৩টি বিমানের মধ্যে একটিকে গুলি করে নামায় ভারতের সুখোই-৩০। নওসেরা সেক্টরের পাক অধিকৃত কাশ্মীরের  লাম উপত্যকায় বিমানটিকে ভেঙে পড়তে দেখা যায় যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *