Breaking News
Home / TRENDING / জরুরি নির্দেশিকা বিমানবন্দরগুলিতে, বন্ধ করা হল দেশের ৫টি বিমানবন্দর

জরুরি নির্দেশিকা বিমানবন্দরগুলিতে, বন্ধ করা হল দেশের ৫টি বিমানবন্দর

ওয়েব ডেস্ক

ভারতের বায়ুসীমা লঙ্গন করে দুই পাক বিমান নৌশেরায় ঢুকে পড়ার পরই উত্তর ভারতের ৫টি বিমানবন্দরে সমস্ত বিমানসেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হল। যেই বিমানবন্দরগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি হল জম্মু, লেহ, শ্রীনগর, অমৃতসর এবং চন্ডীগড়। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীসুরক্ষা বজায় রাখতেই এই জরুরি অবস্থা জারি করেছে সরকার। তবে কতদিন চলবে এই জরুরি অবস্থা, কতটা গুরুতর পরিস্থিতি, সেবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
আজ সকালেই দেশের সব এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে নির্দেশ দেওয়া হয় জম্মু, লেহ ও শ্রীনগরগামী বিমানবন্দর সাধারন নাগরিকদের জন্য বন্ধ থাকবে। এরপরই মাঝউড়ানের বহু বিমানকে ফেরত আনা হয়। দিল্লি বিমানবন্দর থেকেও বহু বিমানকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়। বাতিল করা হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানও।
উল্লেখ্য, আজ সকাল ১০.৩০এ জম্মু কাশ্মীরের নৌশেরায় বায়ু সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে দুটি পাকিস্তানী এফ-১৬ বিমান। বিমান দুটিকে দেখামাত্রই বিমানদুটিকে গুলি করে ভারতীয় সেনা। একটি বিমান গুলিতে ভেঙে পড়ে। অসমর্থিত সূত্রের খবর, পড়ার পর প্যারাশুট নামতে দেখা গিয়েছে। এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে শ্রীনগর, লেহ ও জম্মু থেকে বিমানসেবা বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে চন্ডীগড়, অমৃতসরের সমস্ত বিমানসেবাও।এদিকে আজ সকালে জম্মু কাশ্মীরের বদগামে ভারতীয় বায়ুসেনার একটি চপার দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। বায়ুসেনার এমআই-১৭ভি৫ চপারটি যান্ত্রিক ত্রুটির কারনেই ভেঙে পড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *