Breaking News
Home / TRENDING / ফের জাতীয় পুরস্কার জিতল সৃজিতের ছবি, সেরা গায়ক অরিজিৎ সিংহ

ফের জাতীয় পুরস্কার জিতল সৃজিতের ছবি, সেরা গায়ক অরিজিৎ সিংহ

ওয়েব ডেস্ক:

ঘোষিত হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারেও বাংলা ও বাঙালির ঝুলিতে এল একগুচ্ছ পুরস্কার। সেরা বাংলা ছবির সম্মান জিতে নিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘এক যে ছিল রাজা’। সেরা ডেবিউ ডিরেক্টর হলেন সাগ্নিক চট্টোপাধ্যায়। পাশাপাশি সেরা গায়কের পুরস্কার পেলেন অরিজিৎ সিংহ। এইসঙ্গে আরও বেশকয়েকটি পুরস্কার এল বাংলার ঘরে।

সেরা হিন্দি ছবি ‘অন্ধাধুন’।

সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন) ও ভিকি কৌশল (উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক)।

সেরা অভিনেত্রী কীর্তি সুরেশ (মহান্তি)।

সেরা পরিচালক নির্বাচিত হলেন আদিত্য ধর ( উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক)।

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হল ‘কেদারা’ (বাংলা ছবি) ‘হেলারু’ (গুজরাতি ছবি)।

সেরা জনপ্রিয় ছবি ‘বধাই হো’

সেরা পরিবেশ বিষয়ক ছবি ‘পানী’।

সেরা সামাজিক বিষয়ের উপর নির্মিত ছবি ‘প্যাডম্যান’ (হিন্দি)।

সেরা ডেবিউ ডিরেক্টর সাগ্নিক চট্টোপাধ্যায় (ফেলুদা তথ্যচিত্রের জন্য মনোনীত হলেন সাগ্নিক )।

সেরা ছোটদের ছবি ‘সরকারি হিরিয়া প্রাথমিকা শলে কসরগড়ু’ (কন্নড় ফিল্ম)।

সেরা কোরিওগ্রাফের পুরস্কার জিতল ‘পদ্মাবত’।

সেরা সঙ্গীত পরিচালনা ‘পদ্মাবত’।

সেরা ডায়ালগ ‘তারিখ’।

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’।

সেরা পোশাক ‘মহান্তি’।

সেরা স্পেশাল এফেক্ট এডাব্লুই, কেজিএফ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *