নীল বণিক:
রাজ্যে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কৌশলগত কারণেই এমনটা হতে চলেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নির্বাচন যত কাছাকাছি আসছে বঙ্গ বিজপিতে তত নতুন মুখের আনাগোনা বাড়ছে। এখনও রয়েছে একাধিক জল্পনা। নেপথ্য কারিগর ‘চাণক্য’ মুকুল। এমত অবস্থায় ধীরে চলো নীতিতে দুই দফায় প্রার্থী ঘোষণা করতে চাইছে শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, সোমবার বঙ্গের প্রার্থী তালিকা ঠিক করতে বৈঠকে বসছেন অমিত শাহ। দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি এই বৈঠক করবেন। রাজ্যের ৪২ টি আসনের প্রার্থী নিয়ে প্রথমে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। তারপর দিল্লির কেন্দ্রীয় নির্বাচনী টিমের সঙ্গে কথা বলবেন। বলা বাহুল্য, রাজ্যের প্রায় প্রত্যেকটি আসনেই টিকিট পাওয়ার দাবিদার একাধিক। তাই প্রার্থী তালিকা ঘোষণা করার আগে ১১ মার্চ দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে শেষ বারের মতো কথা বলে নিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
অতএব, সোমবারের বৈঠকের পর পরবর্তী এক সপ্তাহের মধ্যে রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা কথা থাকলেও তা নাও হতে পারে। বরং এরাজ্যের জন্য দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news