ওয়েব ডেস্ক:
বিরোধীদের এলোমেলো মন্তব্য ও দেশের একশ্রেণির মিডিয়ার সংবাদ পরিবেশনে বিভ্রান্ত মানুষ। এর মধ্যেই প্রকাশ্যে এল পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬-এর ধ্বংসাবশেষ। সংবাদসংস্থা এএনআই বৃহস্পতিবার ওই ধ্বংসাবশেষের ছবি প্রকাশ্যে আনে।
উল্লেখ্য, বুধবার পাকিস্তানের তিনটি এফ-১৬ যুদ্ধবিমান ঢুকে পড়ে ভারতের আকাশ সীমায়। সেগুলিকে তাড়িয়ে দেয় ৬টি মিগ-২১। ওই সময়ে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। ভারতের বিদেশমন্ত্রকের তরফ এই দাবি করা হয়েছিল। বৃহস্পতিবার দেখা গেল ভারতের দাবি ঠিক।
সংবাদসংস্থার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ভেঙে বিমানটির ছবিতে পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক আধিকারিক রয়েছেন। এএনআই-য়ের দাবি, ওই আধিকারিকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের ৭, নর্দান লাইট ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসারও।
উল্টো দিকে পাকিস্তানি যুদ্ধবিমানটিকে তাড়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় ভারতের একটি মিগ-২১। সেই বিমানের পাইলট এই মুহূর্তে পাকিস্তানি সেনার হেফাজতে। তাকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা শুরু করেছে ভারত।
সংবাদ ও ছবি: সৌজন্যে এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news