চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারতে বাঘের সংখ্যা ক্রমশ কমছে। গত আট বছরে ভারতে প্রায় ৭৫০টি বাঘ মারা গিয়েছে। চোরাশিকার সহ বিভিন্ন কারণে বাঘের সংখ্যা কমে আসছে ভারতে। সরকারি সূত্রে খবর, শুধুমাত্র মধ্যপ্রদেশেই ১৭৩টি বাঘ মারা গিয়েছে।
৭৫০টি বাঘের মধ্যে স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে ৩৬৯টি বাঘের। চোরাশিকারি দ্বারা লুপ্ত হয়েছে ১৬৮টি বাঘ এবং ৭০টি বাঘের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ৪২টি বাঘের অস্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে। যেমন দুর্ঘটনা বা লড়াই করতে গিয়ে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের মতে, ২০১২-২০১৯ সালের মধ্যে ১০১টি বাঘ ধরা হয়েছে।
গত ডিসেম্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন, “আমরা আমাদের বাস্তুতন্ত্র নিয়ে গর্ববোধ করব। গত চার বছরে বাঘের সংখ্যা ৭৫০ টি বেড়েছে। আগে বাঘের সংখ্যা ছিল ২২২৬ এখন তা বেড়ে হয়েছে ২৯৭৬।” তথ্য অনুযায়ী, দেশের মধ্যে সবথেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে। সেখানে বাঘের সংখ্যা ৫২৬। আবার গত চার বছরের সবথেকে বেশি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। সংখ্যাটা প্রায় ১৭৩। মৃত্যুর দিক থেকে মধ্যপ্রদেশের পর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা ১২৫টি। এছাড়া এই সময়কালে কর্ণাটকে ১১১টি, উত্তরাখণ্ডে ৮৮টি, রাজস্থানে ১৭টি, ছত্তিসগড়ে ১০টি, তামিলনাড়ু ও অসমে ৫৪টি, উত্তরপ্রদেশ ও কেরালায় ৩৫টি, বিহার ও পশ্চিমবঙ্গে ১১টি, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ৭টি করে বাঘ মারা গিয়েছে।
আবার সবথেকে বেশি বাঘ চোরাশিকার হয়েছে মহারাষ্ট্র ও কর্নাটকে। এর ফলে দুটি রাজ্যেই ২৮টি বাঘ মারা গিয়েছে। তথ্য দেখলেই বোঝা যাবে বাজে বাঘের সংখ্যা সব থেকে বেশি কমেছে চোরাশিকার এর কারণে এ প্রসঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ অজয় দুবে বলেন, “রাজ্য সরকারগুলিকে বাঘ সংরক্ষণের ব্যাপারে বেশি করে নজর দিতে হবে। যাতে চোরাশিকার কম হয়। তবেই আগামী দিনে বাঘের অস্তিত্ব পাওয়া যাবে। না হলে প্রতি বছর যেভাবে বাঘের সংখ্যা কমে আসছে, তাতে অদূর ভবিষ্যতে বাস্তুতন্ত্রের বাঘ নিশ্চিহ্ন হয়ে যাবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news