Breaking News
Home / TRENDING / সংখ্যালঘু সুরক্ষা : পাকিস্তানের মুখের মত জবাব দিল ভারত

সংখ্যালঘু সুরক্ষা : পাকিস্তানের মুখের মত জবাব দিল ভারত

নিজস্ব সংবাদদাতা।

পাকিস্তান নিজের দেশের সংখ্যালঘুদের বিষয়ে ভাবুক। অন্য দেশকে জ্ঞান দেওয়া বন্ধ করুক। এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার (Ravish Kumar)। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তান নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভাবুক। প্রতিবেশী রাষ্ট্রে কী হচ্ছে সেইসব বিষয় নিয়ে ভাবনা বন্ধ করুক।”

সম্প্রতি, সিএএ (CAA) ও এনআরসি (NRC) নিয়ে পাকিস্তান সরকার বিবৃতি দিয়ে জানায়, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে। এমনকি জামিয়া মিলিয়া ও জেএনইউয়ের ওপর ছাত্রছাত্রীদের ওপর পুলিশ প্রশাসনের লাঠিচার্জ এবং এবিভিপির কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাক প্রশাসন। তারই জবাব দেন রভিশ কুমার।

সম্প্রতি নানকানা সাহিব গুরুদ্বারে হামলার পরে পাকিস্তানে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু শিখরা। গত রবিবার পাকিস্তানে পেশওয়ারে এক শিখ যুবককে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ওই শিখ যুবককে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের নাম রবীন্দ্র সিংহ। বয়স ২৫ বছর। পাখতুনখোয়ার বাসিন্দা রবীন্দ্র পাক সাংবাদিক হরমিত সিংহেয়ের ভাই।  পেশওয়ারে এসেছিলেন বিয়ের কেনাকাটা করতে।এখানেই তাঁকে নিশানা করে দুষ্কৃতীরা। পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘুদের ওপর এহেন হামলা তথা খুনের ঘটনা নিয়ে তাদের তুলোধোনা করলেন বিদেশ মন্ত্রকের (External Affaires) মুখপাত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *