Breaking News
Home / TRENDING / মমতার রাজ্যে গত দুই বছরে কৃষক মৃত্যু হয়নি : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো

মমতার রাজ্যে গত দুই বছরে কৃষক মৃত্যু হয়নি : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো

নিজস্ব প্রতিনিধি :

গত ২-৩ বছরে পশ্চিমবঙ্গে কৃষক মৃত্যু হয়নি। এমনটাই দাবি করছে কেন্দ্রীয় তথ্য। স্বাভাবিকভাবেই যা হাসি ফোটাতে পারে মমতা বন্দোপাধ্যায় সরকারের মুখে।
যেখানে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে (৩৭%) তার পরে কর্ণাটক (২৩.২%), তেলেঙ্গানা (৮.৮%), অন্ধ্র প্রদেশ (৪.৮%) এবং মধ্য প্রদেশ (৩%) রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে ২০১৭-১৮ এবং ১৬-১৭ অর্থবর্ষে কোনও কৃষক মৃত্যু হয়নি। এমনকি ২০১৮-১৯ অর্থবছরে এখনও পর্যন্ত কোনও কৃষক মৃত্যুর খবর নথিভূক্ত হয়নি। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ওড়িশা, উত্তরাখণ্ড, মেঘালয়, গোয়া এবং চণ্ডীগড়ে কৃষির সঙ্গে সম্পর্কিত আত্মহত্যার খবর পাওয়া যায় নি। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ২০১৭ সালেও ‘শূন্য’ চাষীমৃত্যুর খবর পাওয়া গেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *